Web Analytics

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে শুরু হওয়া এ কার্যক্রমে ডিএসসিসির আওতাধীন এলাকাগুলোকে ১০টি অঞ্চলে ভাগ করে কর্মীরা মাঠে নেমেছেন।

অভিযানে মোট সাড়ে ৭ হাজার মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী অংশ নিচ্ছেন। কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি পরিদর্শন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতামূলক কাজ পরিচালিত হবে। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসূচির আহ্বায়ক ও ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন। দক্ষিণ প্লাজায় ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দুটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। স্বাস্থ্য বিভাগের স্টলে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম তুলে ধরা হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্টলে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ ধারণা প্রদর্শন করা হয় এবং প্রধানমন্ত্রী স্টলগুলো পরিদর্শন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।