Web Analytics

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা শুক্রবার রাতে আবারও হরমুজ প্রণালি পার হতে ব্যর্থ হয়েছে। হরমুজ খুলে দেওয়ার খবর পেয়ে জাহাজটি নোঙর তোলে, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনী বেতারবার্তায় পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পাওয়ার পর জাহাজটি নিরাপদ আশ্রয়ে ফিরে যায়। শুক্রবার রাতে বিএসসি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএসসি জানায়, রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল এবং রাত ৩টার দিকে পার হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতেই ইরানের নির্দেশে ফিরে যেতে হয়। মেরিন ট্রাফিকের তথ্যে দেখা যায়, একই সময়ে শত শত জাহাজ হরমুজের দিকে রওনা হয়ে পরে আবার পারস্য উপসাগরে ফিরে যায়। বাংলার জয়যাত্রা ফেব্রুয়ারি থেকে ওই এলাকায় পণ্য পরিবহন করছে।

১১ মার্চ জাহাজটি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।