Web Analytics

সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট ক্রয়ের মাধ্যমে আনা এলএনজি কার্গো মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনালে খালাস শুরু হয়েছে। ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজ থেকে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার সকাল ৮টা ৫৪ মিনিটে জাহাজটির সঙ্গে টার্মিনালের প্রথম সংযোগ স্থাপনের পর এই কার্যক্রম শুরু হয়।

সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে দেশে একাধিক এলএনজি কার্গো এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জির মাধ্যমে এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে স্পট মার্কেট থেকে কেনা কার্গো ছিল।

১ অক্টোবর দুপুর ২টার হিসাবে দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ছিল ১ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ছিল ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা অক্টোবর ও নভেম্বরে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করেছে; অক্টোবরে ১০টি ও নভেম্বরে ৯টি কার্গো আসবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।