Web Analytics

যুক্তরাজ্যের হাইকোর্ট বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির সঙ্গে সংশ্লিষ্ট লন্ডনের দেড় কোটি পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থ পাচারের সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়। সম্পত্তিটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৭ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাতে বলা হয়, ফ্ল্যাট কেনার অর্থের উৎস সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারেননি আনিসুজ্জামান। এনসিএর অভিযোগ, প্রকৃত মালিকানা গোপন করতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ২০২৫ সালের সেপ্টেম্বরে মাত্র এক পাউন্ডে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয়। আনিসুজ্জামান বেআইনি কাজের অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা নিষেধাজ্ঞার আদেশের বিরোধিতা করেননি।

বিচারপতি ক্যারেন স্টেইন বলেন, ফ্ল্যাটটি অপরাধলব্ধ অর্থে কেনা হয়েছে মনে করার গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে। তবে সম্পত্তির মালিকানা নিয়ে পৃথক আইনি কার্যক্রম চালানোর সুযোগ বহাল রাখা হয়েছে। আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯২ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সাইফুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যরা প্রায় ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের সম্পত্তির মালিকানা গড়েন। ২০২৫ সালের জুনে এনসিএ তাঁর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পদ জব্দের আদেশ পায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।