Web Analytics

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় তিনি জানান, এই বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়াবাসীর পাশে রয়েছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস ও দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।