Web Analytics

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের নির্বাচনে জার্মানি পরাজিত হয়েছে। ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত দুটি রোটেটিং আসনে পর্তুগাল ও অস্ট্রিয়া জয়ী হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে পর্তুগাল পেয়েছে ১৩৪ ভোট, অস্ট্রিয়া ১৩১ ভোট এবং জার্মানি পেয়েছে ১০৪ ভোট। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জার্মানি প্রতিযোগিতা থেকে ছিটকে যায়।

ভোটের পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, ইউক্রেন ও ইসরাইলের প্রতি বার্লিনের প্রকাশ্য সমর্থন এই পরাজয়ের পেছনে ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, জার্মানি সবসময় কিছু ইস্যুতে স্পষ্ট অবস্থান নেয়, যা সব সদস্য রাষ্ট্র সমর্থন করে না। মধ্যপ্রাচ্য সংকটে ইসরাইলের প্রতি জার্মানির বিশেষ দায়িত্বও ভোটে প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

জার্মানি এর আগে ছয়বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। নবনির্বাচিত সদস্যরা ২০২৭ সালের শুরু থেকে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।