Web Analytics

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সামাজিক অবক্ষয়, মাদক ও অন্যান্য সামাজিক অনাচারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা পুলিশ ও সদরপুর থানা পুলিশের আয়োজনে সদরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভার উদ্দেশ্য ছিল মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।

এমপি বাবুল বলেন, তরুণ প্রজন্ম ও শিক্ষাব্যবস্থা ধ্বংস হলে জাতির ভবিষ্যৎ বিপন্ন হবে। তিনি তরুণদের পড়াশোনায় মনোযোগী হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় তিনি অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় রোধে মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

বিশেষ অতিথি ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, সুন্দর সমাজ গঠনের পথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বড় বাধা। আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিটি ঘর থেকে প্রতিরোধের আওয়াজ তুললে এসব অপরাধ নির্মূল সম্ভব।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।