Web Analytics

বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কের ১০ কিলোমিটার সংস্কার ও সম্প্রসারণকাজ দুই বছরেও শেষ হয়নি। প্রায় ১৮ কোটি টাকার এই প্রকল্পের ধীরগতি ও নিম্নমানের কাজের কারণে স্থানীয় ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং প্রভাবশালী ঠিকাদারের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

২০২৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার ও ছয় ফুট প্রশস্ত করার জন্য টেন্ডার আহ্বান করে। খাগড়াছড়িভিত্তিক প্রতিষ্ঠান ‘অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড’ কাজটি পেয়ে পরে অন্য ঠিকাদারের কাছে হস্তান্তর করে। গত বছরের মে মাসে কাজ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। কয়েক দফা ঠিকাদার পরিবর্তনের পরও অগ্রগতি হয়নি। স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে।

চাপাপুর ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা বারবার অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত কাজ শেষ ও মান নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।