গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকেরা মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধ তুলে দিতে পুলিশ ও বিজিবি সদস্যরা এগোলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভে মহাসড়কে যানবাহন চলাচল তীব্রভাবে ব্যাহত হয় এবং উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে যাত্রী, পরিবহনচালক এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে চন্দ্রা ত্রিমোড়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি ন্যায্য মজুরি ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কথা বলেন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানান। হুমায়ুন কবির খান আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।