Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক একমেরু বিশ্বব্যবস্থার বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব রুখে দাঁড়াচ্ছে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ইরানকে কখনোই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা সম্ভব নয়।

বাঘাইয়ের ভাষ্য, দীর্ঘদিনের আন্তর্জাতিক রীতিনীতি ও ব্যবস্থাকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালিয়েছে, তার ফলে দেশটির প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি মিত্ররাও তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইরানকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গের বদলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে তাকানোর আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের মতো একটি সার্বভৌম দেশের ওপর হামলা চালিয়ে জঘন্য অপরাধ করেছে বলেও অভিযোগ করেন বাঘাই। তিনি বলেন, ওয়াশিংটন গাজায় জাতিগত নিধন ও গণহত্যা চালানো একটি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। তাঁর মতে, ব্রিকসের সদস্য দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।