ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ জুলাই ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, যিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
৫৭ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার—দুইটি বিভাগে খেলা হয়। ৯-বল পুলে ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২) চ্যাম্পিয়ন, তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) রানারআপ এবং ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) তৃতীয় হন। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন মাহফুজুর রহমান (ব্যাচ ১৯৯৫)। ১০-রেড বল স্নুকারে তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) চ্যাম্পিয়ন, ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) রানারআপ এবং আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮) তৃতীয় স্থান অর্জন করেন। সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড় নির্বাচিত হন মো. মাহবুবুল হক (ব্যাচ ১৯৯৪)।
সমাপনী বক্তব্যে ক্লাব সভাপতি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি বাড়ায় এবং ভবিষ্যতে নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।