Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষিত সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে। অবৈধভাবে জবাই করা পশুর মাংস বিক্রি করা দোকানও বন্ধ করে দেওয়া হবে। সোমবার, ৩১ আগস্ট রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

তিনি জানান, কেবল নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করা যাবে এবং বিক্রির আগে তা পরীক্ষা করাতে হবে। প্রতিটি মাংসের গায়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সিল থাকতে হবে, যাতে ক্রেতারা মাংস পরীক্ষিত কি না তা বুঝতে পারেন। নির্ধারিত জবাইখানার বাইরে বাজার বা অন্য কোথাও পশু জবাই করা যাবে না; অননুমোদিত স্থানে জবাই করলে জরিমানা করা হবে।

আবদুস সালাম বলেন, অন্য জায়গা থেকে আনা মাংসের ক্ষেত্রে পশুটি সঠিকভাবে জবাই হয়েছে কি না, সুস্থ ছিল কি না বা রোগাক্রান্ত ছিল কি না নিশ্চিত হওয়া যায় না। গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি হচ্ছে কি না, তাও যাচাই সম্ভব নয়। আধুনিক জবাইখানায় জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে; দায়িত্বে অনুপস্থিত থাকলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।