Web Analytics

বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব মাদরাসা প্রধানকে নির্দেশ দিয়েছে। বুধবার পাঠানো এক চিঠিতে জানানো হয়, প্রতিটি মাদরাসাকে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে নির্ধারিত ই-মেইল ঠিকানায় (planning.madrasah@gmail.com) প্রতিবেদন পাঠাতে হবে।

চিঠিতে চারটি কর্মসূচি উল্লেখ করা হয়েছে—আনন্দময় শিক্ষা (লার্নিং উইথ হ্যাপিনেস), স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার, ফ্রি ওয়াই-ফাই চালু এবং ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি। এসব উদ্যোগ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাধ্যমে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন পাঠাতে হবে, যাতে জাতীয় শিক্ষা সংস্কার কার্যক্রম সফলভাবে এগিয়ে যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।