ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। স্থানীয় সময় শনিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্মারকের নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।
স্মারকের নবম অনুচ্ছেদে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ বা অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে না। চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আরাগচি বলেন, এই হামলা ও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের আরেকটি উদাহরণ। যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় এবং তেল বিক্রির ছাড়পত্র প্রত্যাহার করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, সমঝোতা স্মারকটি শেষ হয়েছে, তবে তেহরানের সঙ্গে আলোচনা চলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।