Web Analytics

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলে তিনি চারজন বিশ্ববিদ্যালয় স্টাফের ওপর হামলা চালান। শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ (রোল: ১৯৯৮৬০)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে আহনাফ আহমেদকে বহিষ্কার করা হয় এবং কন্ট্রোল রুমে নেওয়ার সময় তিনি উত্তেজিত হয়ে উপস্থিত স্টাফদের ওপর হামলা চালান। আহতদের মধ্যে নিরাপত্তা শাখার কর্মী মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বলসহ চারজন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরীক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।