Web Analytics

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা তামিমকে রোববার বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে ৩০ জুন ঢাকায় নেওয়ার পথে ট্রলারের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা যান। ওই দিন দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের ট্রলারের ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, একই ঘটনায় দগ্ধ এফভি ডিজনি ট্রলারের তিন নাবিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।