Web Analytics

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিনে দুজনের মৃত্যু ও ৩০৬ জন আক্রান্ত হয়েছিলেন। জুলাই মাসের প্রথম ১৮ দিনে ৩ হাজার ৯০৮ জন আক্রান্ত এবং ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, ঢাকা বিভাগে ২১ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনায় ৪০ জন এবং ময়মনসিংহে ২১ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ৯৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ১৭ জন ঢাকা বিভাগে এবং আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৪৬৩ জন বরিশাল বিভাগে। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।