Web Analytics

আগামী বছরের ১ জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক সরকারি এ-চালানের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক হবে বলে মঙ্গলবার জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধ করা যাবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯ এবং স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-চালানের মাধ্যমে পরিশোধের জন্য সরকারি ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করতে হবে। নিবন্ধনযোগ্য দলিলের ক্ষেত্রে শুল্ক পরিশোধের রসিদের মুদ্রিত কপি সাব-রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে।

দলিলের প্রথম পাতায় এ-চালান নম্বর উল্লেখ করতে হবে। বীমা পলিসির ক্ষেত্রেও রসিদের কপি সংযুক্ত এবং প্রথম পাতায় চালান নম্বর লিখতে হবে। একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে যৌথভাবে শুল্ক পরিশোধে সবার নাম ও প্রযোজ্য শনাক্তকরণ নম্বর দিতে হবে। এনবিআর বলেছে, এতে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ ও কমিশন ব্যয় কমবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।