Web Analytics

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালীতলা যতিনবদ্দি এলাকায় পুকুরের পাশে মাটি খুঁড়ে এক মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা মাটির নিচ থেকে মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর চর্নসোনা গ্রামের ইটভাটার শ্রমিক আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও মেয়ে সামিয়া আক্তার (৪)।

পরিবারের সদস্যরা জানান, ৪ মে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মা-মেয়ে নিখোঁজ হন। পরে স্বামী আমজাদ শেখ গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়দের ধারণা, লাশ উদ্ধারের স্থানটি রাতে মাদক ও জুয়ার আড্ডার কেন্দ্র হওয়ায় এসব অপরাধচক্রের সঙ্গে ঘটনাটি জড়িত থাকতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।