Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নীতি নির্ধারক গয়েশ্বর চন্দ্র রায় তার ৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম পান ৮২ হাজার ২৩২ ভোট। এর আগে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও তিনি পরাজিত হন।

১৯৫১ সালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর রায় পরিবারে জন্ম নেওয়া গয়েশ্বর চন্দ্র রায় ১৯৬৬ সালে মাত্র ১৫ বছর বয়সে রাজনীতিতে যুক্ত হন। ১৯৭০-এর দশকে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদলে যোগ দিয়ে ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর তিনি টেকনোক্র্যাট কোটায় পরিবেশ ও বন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী হিন্দু নেতা হিসেবে পরিচিত গয়েশ্বর চন্দ্র রায় জানান, তিনি কখনো দলের কাছে মনোনয়ন চাননি এবং সবসময় ভালো রাজনীতিবিদ হওয়াকেই জীবনের লক্ষ্য হিসেবে রেখেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।