Web Analytics

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২,১১৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রোববার, ৩০ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ট্রাফিক-রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান বিভাগ অন্তর্ভুক্ত ছিল।

সবচেয়ে বেশি ৪৮৭টি মামলা হয়েছে ট্রাফিক-উত্তরা বিভাগে। এরপর মতিঝিলে ৪১৫টি এবং গুলশানে ৩৩৪টি মামলা করা হয়। মিরপুরে ২৫৮টি, লালবাগে ২০৯টি, ওয়ারীতে ১৬৬টি, তেজগাঁওয়ে ১৩৫টি এবং রমনায় ১১৫টি মামলা হয়েছে। বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলকে কেন্দ্র করে এসব মামলা করা হয়।

অভিযানকালে মোট ৪৯৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং রেকার দিয়ে ২১০টি গাড়ি সরানো হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।