Web Analytics

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, সম্প্রতি পদত্যাগ করা জামায়াত সমর্থিত সহকারী অ্যাটর্নি জেনারেলদের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স কোর্টের সামনে তাদের পদত্যাগের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার পরিবর্তনের সময় অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা সাধারণত স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু যারা চার মাস ধরে সরকারের অধীনে কাজ করেছেন, বেতন ও সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন—এটি তিনি রাজনৈতিকভাবে প্রভাবিত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।

বদরুদ্দোজা বাদল আরও বলেন, অ্যাটর্নি জেনারেল যেন ওই কর্মকর্তাদের চার মাসের কাজ পর্যালোচনা করেন, তারা সরকারের পক্ষে কাজ করেছেন নাকি বিপক্ষে। তার মতে, তাদের অভিযোগগুলো ভিত্তিহীন, রাজনৈতিকভাবে প্রভাবিত এবং দায়িত্ববোধের পরিপন্থী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।