সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য অনুমোদন হওয়া ছয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরে এই অভিযোগে উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে নবী হোসেন নামে এক সদস্যকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলে কমিটিতে নিজাম উদ্দিনকে তালিকাবদ্ধ করা হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবী হোসেন বলেন, ছাত্রজীবনে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমাকে কখন দিয়েছে তা আমি জানি না। আমি আওয়ামী লীগের নেতার সঙ্গে চলাফেরা করেছি সত্য। বিএনপির মানুষ বিএনপিতে আমাকে সম্মান করে কমিটির সদস্য পদ দিয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, খোদ উপজেলা আহবায়ক তার নাম যুক্ত করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।