Web Analytics

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শ্রমিকের পরিবর্তে ভেকু মেশিন ব্যবহার করে খননকাজ করা হচ্ছে এবং প্রকল্প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকদের কাছ থেকে ব্যাংকের খালি চেকে অগ্রিম স্বাক্ষর নিয়েছেন। এ বিষয়ে তদন্তের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় দবরদস্তা-মলঙ্গী খাল পুনঃখনন প্রকল্পটি ২ কোটি ৫৭ লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী ৫৯৫ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও বাস্তবে হাতে গোনা কয়েকজনকে কাজের তদারকিতে দেখা গেছে। স্থানীয়রা জানান, দেড় মাস ধরে মেশিনেই অধিকাংশ কাজ চলছে, ফলে খালের তলদেশ কতটা খনন হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, প্রকল্পের কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে এবং অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।