Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের উড়শিউড়া এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন এবং চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার সকাল ১১টার দিকে ঘটে। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে। আহতরা হলেন সদর উপজেলার তৌহিন, কসবা উপজেলার হাসিনা বেগম ও হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয়রা জানান, কসবা থেকে জেলা শহরের দিকে আসার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।