Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ ২০২৬ থেকে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) বিদ্যুৎ সাশ্রয় ও অতিরিক্ত আলোকসজ্জা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে। রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতান, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় এই অভিযান পরিচালিত হচ্ছে। ১২ মার্চ উত্তরা পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান। তিনি সতর্ক করেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অতিরিক্ত আলো ব্যবহার করলে কঠোর শাস্তি ও জরিমানা করা হবে। দোকান মালিকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করা এবং এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার পরামর্শ দেওয়া হয়। ক্রেতা, পথচারী ও দোকান কর্মীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এর আগে ১১ মার্চ গুলশান-১, গুলশান-২ ও আশপাশের এলাকায়ও একই ধরনের অভিযান পরিচালিত হয়। ডেসকো জানিয়েছে, তাদের আওতাধীন সব এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।