Web Analytics

রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ভয়াবহ বন্যার মধ্যেও পরীক্ষা স্থগিত না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে বিভিন্ন এলাকা পানিতে ডুবে থাকলেও পরীক্ষা নেওয়া হয়েছে। কোমর সমান পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, প্রশ্নপত্রে অসংখ্য ভুল রয়েছে যা শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার ফল।

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন এবং জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।