সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার সংসদে বলেছেন, কর্মজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে ৪৪টি ডে-কেয়ার সেন্টার কাজ করছে। ঢাকা ও ঢাকার বাইরে বর্তমানে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কেন্দ্রে ১৫ দিন থেকে ৬ বছর বয়সী ৪ হাজার ৫০টি শিশুকে অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।
বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টার রয়েছে বলে জানান মন্ত্রী। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আরও ১২টি শিগগির করা সম্ভব হবে। এতে ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।