Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাহিনীটি জানায়, নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো শনাক্ত ও অনুসরণ করা হয় এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়।

গত সপ্তাহেও হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইরানে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত ও অনুসরণ করার পর সেটি ধ্বংস করে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের অন্যতম প্রধান রণক্ষেত্রে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। ব্লুমবার্গের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান দুই ডজনের বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।