Web Analytics

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগে যুক্তরাষ্ট্র যদি চীনের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে, তবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ইরানকে সহায়তা করলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

সিএনএন তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে চীন শিগগিরই ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে বেইজিং দাবি করেছে, এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং ট্রাম্পের শুল্ক হুমকি বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক্স-এ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে শুল্ক বাড়ায়, তবে চীনও পাল্টা ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, চীন সামরিক পণ্য রফতানিতে সর্বদা দায়িত্বশীলভাবে কাজ করে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম কঠোরভাবে মেনে চলে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।