অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চারদিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন। বুধবার তার একান্ত সহকারী শহীদুজ্জামান জানান, দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
সহকারী আরও জানান, মন্ত্রী বাসায় বসেই মন্ত্রণালয়ের জরুরি ফাইল ও দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করেছেন। গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমির খসরু।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন বাসায় থেকেই সীমিত পরিসরে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন এবং বিশ্রামে রয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।