Web Analytics

নীলফামারী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম শনিবার (৬ ফেব্রুয়ারি) সৈয়দপুরে জেন-জি প্রজন্মের সদস্যদের মুখোমুখি হন। ইসলামী ছাত্রীসংস্থা সৈয়দপুর শহর শাখার আয়োজনে ‘এগিয়ে গেলে তারুণ্য, সৈয়দপুর দেখবে সাফল্য’ শীর্ষক অনুষ্ঠানে তরুণরা তার কাছে জানতে চান কেমন বাংলাদেশ তিনি গড়তে চান, সৈয়দপুরের যানজট নিরসনের উপায় কী, নির্বাচনের পর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন কি না এবং শহীদ শরিফ ওসমান হাদির বিচার বিষয়ে তার অবস্থান কী।

জবাবে মুনতাকিম বলেন, তিনি একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চান, যেখানে শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। সৈয়দপুরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ফুটপাতের দোকানদারদের জন্য বিকল্প স্থানে স্থায়ী দোকানের ব্যবস্থা করা হবে। তিনি আরও অঙ্গীকার করেন, নির্বাচিত হলে প্রতি ছয় মাস অন্তর জেন-জি প্রজন্মের সঙ্গে মতবিনিময় করবেন এবং সংসদের প্রথম বক্তৃতায় ওসমান হাদি হত্যার বিচার দাবি করবেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন, নীলফামারী জেলা জামায়াতের আব্দুল কাদিম, সৈয়দপুর জামায়াতের শফিকুল ইসলাম ও শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ মহিলা জামায়াত ও ইসলামী ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।