Web Analytics

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অচলাবস্থা এবং দুই দেশের মধ্যে বাড়তি উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, যা সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রতিফলিত করছে।

লেনদেনের শুরুতে ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৭০.৫৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫.৪৪ ডলারে পৌঁছায়। এর আগের দিন উভয় সূচকে তেলের দাম চার শতাংশের বেশি বেড়েছিল, যা ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ।

গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সামরিক তৎপরতা এবং সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির কারণে ব্যবসায়ীরা মূল্য সমন্বয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।