Web Analytics

বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সমন্বিত বৈজ্ঞানিক পদক্ষেপ, গবেষণা জোরদার এবং জাতীয় প্রস্তুতি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

সেমিনারে বক্তারা জানান, দেশে হামের সংক্রমণ ও শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে ল্যাবরেটরি নজরদারি, চিকিৎসা ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ড. ফিরদৌসী কাদরি, ড. খন্দকার মাহবুবা জামিল ও ড. সঞ্জয় কুমার দে চিকিৎসক, মাইক্রোবায়োলজিস্ট, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট ও নীতিনির্ধারকদের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি টিকাদান কর্মসূচিতে সহায়তা করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে নিজস্ব ভ্যাকসিন গবেষণা, উৎপাদন ও বিতরণ সক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।