Web Analytics

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতেও বলা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য নেওয়া প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়। এ অনুসন্ধানে আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের দল গঠন করা হয়েছে। নোটিশ অনুযায়ী, অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিষয়টি এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে দলটি কমিশনে প্রতিবেদন দেবে এবং অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ মিললে মামলা করার সিদ্ধান্ত নিতে পারে কমিশন। অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধানটি নিষ্পত্তি হতে পারে। শফিউদ্দিন ২৪ জুন ২০২১ থেকে ২৩ জুন ২০২৪ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।