Web Analytics

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার দুপুরে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম জানান, আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে দুইটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা সহ জেলেদের ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. মনির আহমেদ, মো. ইয়াছিন, আব্দুল মালেক প্রকাশ শফা ও মো. জামাল হোসেন। তাদের বাড়ি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায়। স্থানীয় জেলেরা জানান, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যায়। সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজিবির অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।