Web Analytics

আন্তঃধর্মীয় সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে সপ্তম বিশ্ব আন্তসাংস্কৃতিক সংলাপ ফোরামে অংশ নিয়েছে মুসলিম কাউন্সিল অব এল্ডার্স। ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত ফোরামের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন ভবিষ্যতের জন্য সংলাপ: বিভক্ত বিশ্বে সেতুবন্ধ তৈরি’। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধি, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন।

‘ধর্মগুলোর মধ্যে সংলাপ: অভিন্ন ভবিষ্যতের রূপরেখা’ অধিবেশনে কাউন্সিলের মহাসচিবের উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ আবদুল সালাম বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য নয়, বরং প্রজ্ঞা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে তা সামাল দিতে না পারাই প্রকৃত চ্যালেঞ্জ। তিনি বলেন, ভিন্নতা সংঘাতের কারণ না হয়ে পারস্পরিক বোঝাপড়া ও পরিপূরক হওয়ার সুযোগ তৈরি করা উচিত।

আবদুল সালাম ২০১৯ সালের মানব ভ্রাতৃত্বের দলিলের উল্লেখ করে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মের অপব্যবহার মোকাবিলার আহ্বান জানান। তিনি তরুণদের অসহিষ্ণুতা থেকে রক্ষায় ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর জোর দেন। ফোরামে উপস্থিত শেখ-উল-ইসলাম আল্লাহশুকুর পাশাজাদেহও সহনশীলতা, সহাবস্থান, মানব ভ্রাতৃত্ব এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য ধর্মীয় নেতাদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।