Web Analytics

বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, মুস্তাফা মনোয়ার বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বিশেষ করে চিত্রকলা ও শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার কিংবদন্তিতুল্য অবদান দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তিনি উল্লেখ করেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।