Web Analytics

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি সামরিক প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। ফিলিপাইন বিমান বাহিনী শনিবার এ তথ্য জানায়। শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো এয়ার বেসে দুর্ঘটনাটি ঘটে। এতে একক প্রপেলারযুক্ত এসএফ-২৬০ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান জড়িত ছিল।

বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিঙ্গুইয়ান জানান, দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। বিমান বাহিনীর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর বহরে থাকা অন্য এসএফ-২৬০ মডেলের বিমানগুলোর উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে মে মাসে উত্তর ফিলিপাইনের বেনগুয়েত প্রদেশে প্রশিক্ষণ ফ্লাইটে আরেকটি এসএফ-২৬০ বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।