Web Analytics

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানিতে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, কমিটিতে অবিলম্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। নির্দেশ বাস্তবায়নে টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বলা হয়েছে।

আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন এবং চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেছেন। রুলে নীতিমালা প্রণয়নে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। রিটে উদ্ধৃত গবেষণা অনুযায়ী, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনে সময় কাটায় এবং তাদের দৈনিক ডিজিটাল ডিভাইস ব্যবহারের গড় সময় ৪ দশমিক ৬ ঘণ্টা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।