Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দাবি করেছেন, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাশিয়ায় পাঠানোর জন্য বাছাই করা সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বর্তমানে মস্কোতে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে।

এর আগে আগস্টে জেলেনস্কি দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া সর্বোচ্চ ৫০ হাজার সেনা পাঠাতে পারে। একই সময়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে দক্ষিণ কোরিয়ার সহায়তাও চেয়েছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়া গত জুলাইয়ে ইউক্রেনের জন্য ১০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে, তবে এতে প্রাণঘাতী অস্ত্র ছিল না। ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।