Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খান কারাবন্দী অবস্থাতেও নিজের আদর্শে অটল রয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটন ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস–এ প্রকাশিত এক কলামে ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সঙ্গে কথোপকথনের বিবরণ তুলে ধরেন। তারা জানান, ইমরান কোনো আপস করবেন না এবং প্রয়োজনে জেলেই মৃত্যুবরণ করবেন।

গত শনিবার জানুয়ারির পর প্রথমবারের মতো তারা বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেন। ৭৩ বছর বয়সী ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে গেছে, তবে তিনি নিয়মিত মেডিটেশনের মাধ্যমে নিজেকে শান্ত রাখছেন। কাসিম জানান, কারাগারে বিদ্যুৎ বন্ধ রাখা বা বই পড়তে না দেয়ার মতো কৌশল ইমরানকে আরও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করেছে। সুলাইমান বলেন, ইমরান প্রকাশ্যে বলেছেন যে নিজের নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরে যেতেও রাজি।

ছেলেরা আরও জানান, নিজের কষ্টের চেয়ে স্ত্রী বুশরা বিবির কারাবাস নিয়ে ইমরান বেশি চিন্তিত। তিনি বলেন, কর্তৃপক্ষ জানে তাকে ভাঙা যাবে না, তবে পরিবারের ওপর আঘাত আসলে তা সহ্য করা কঠিন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।