Web Analytics

ইয়েমেনের পশ্চিম উপকূলে জুনে সংঘাত তীব্র হওয়ার পর থেকে আটটি প্রদেশে ১ লাখ ৪৫ হাজার ৩০৮ জন মানুষ, অর্থাৎ ২৪ হাজার ২১৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। ২১ সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহেই নতুন করে ঘরছাড়া হয়েছেন ১৫ হাজার ৮৭০ জন, যা মোট সংখ্যার ১২ শতাংশের বেশি।

আইওএমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন তাইজ প্রদেশে। সেখানে ৮১ হাজার ৪৪৪ জন ঘরছাড়া রয়েছেন, যা দেশের মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকেরও বেশি। এক সপ্তাহে প্রদেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে। লাহজে ৩৪ হাজার ৮৬০ জন, এডেনে ১২ হাজার ৪৫৬ জন এবং আল-হুদায়দায় ৮ হাজার ২৪৪ জন বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে।

অন্যান্য প্রদেশের মধ্যে আবিয়ানে ৫ হাজার ৫৬৮ জন, হাদরামাউতে ১ হাজার ৯৭৪ জন, মারিবে ৭৫০ জন এবং আল-মাহরায় ১২ জন বাস্তুচ্যুত হয়েছেন। তবে এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে এডেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সেখানে নতুন করে ৩ হাজার ৫১০ জন ঘরছাড়া হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।