Web Analytics

চুয়াডাঙ্গা জেলায় সোমবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত একযোগে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় সদর, দামুড়হুদা ও জীবননগর থানার একাধিক দল অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।