Web Analytics

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে নানা বয়ান বা ন্যারেটিভ তৈরি করে দেশে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। বুধবার রাজধানীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফেন্দী বলেন, পরিকল্পিতভাবে যেকোনো একটি ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা চলছে। সাদাকে কালো ও কালোকে সাদা হিসেবে উপস্থাপনের জন্যও নানা আয়োজন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এ ধরনের পরিকল্পিত অপতৎপরতা রুখে দেওয়া সচেতন নাগরিক ও আলেম সমাজের দায়িত্ব। সময়ের চাহিদা বুঝে বুদ্ধিবৃত্তিক সচেতনতার সঙ্গে শক্ত অবস্থান নেওয়া গেলে দেশ ও রাষ্ট্র রক্ষা পাবে বলে তিনি মত দেন। ছাত্র-জনতার ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশ ও উম্মাহর সংকটকালে তরুণ প্রজন্ম দায়িত্বশীলভাবে এগিয়ে এসে বিভ্রান্তিকর ন্যারেটিভ মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।