নীলফামারী-৪ আসনে সদ্য সমাপ্ত নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দেখা গেছে বিরল ঐক্যের চিত্র। জামায়াতে ইসলামী প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বিজয়ী হওয়ার পর বিএনপির আব্দুল গফুর সরকার ও জাতীয় পার্টির সিদ্দিকুল আলমের বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনের আগে যেখানে ছিল অভিযোগ, পাল্টা অভিযোগ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সেখানে ভোট শেষে দেখা গেছে বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
হাফেজ আব্দুল মুনতাকিম ‘আমার দেশ’কে জানান, কিশোরগঞ্জ-সৈয়দপুরের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করতে চান তারা। বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, এটি গণতান্ত্রিক চর্চার অংশ এবং রাজনৈতিক মতভেদ থাকলেও এলাকার উন্নয়নে মতভেদ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শহিদুল ইসলাম জানান, জয়ী প্রার্থী তার সঙ্গে সাক্ষাৎ করে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচন-পরবর্তী এই সৌহার্দ্যপূর্ণ আচরণ নীলফামারী-৪ আসনে রাজনৈতিক সহাবস্থানের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।