Web Analytics

বিদেশি শত্রুদের সহযোগিতার অভিযোগে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। সেন্ট্রাল প্রদেশের জেনারেল ও রেভল্যুশনারি প্রসিকিউটরের তথ্যমতে, এই ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি শত্রুদের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

প্রসিকিউটর জানান, আরাক শহরে ‘বিদেশি শত্রু নেটওয়ার্ক’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৫টি মামলা দায়ের করা হয়েছে। আদালতগুলো দ্রুত এসব মামলার নিষ্পত্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের পদক্ষেপ নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বা ইরানের শত্রুদের সহযোগিতা করবে, তাদের আইনানুগ শাস্তি দেওয়া হবে।

মিডল ইস্ট আই সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে অভিযুক্তদের পরিচয় বা বাজেয়াপ্ত সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।