Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান অংশ ছিল লেবানন। লেবাননে ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, এই চুক্তির যেকোনো লঙ্ঘন ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এবং পুরো ‘প্রতিরোধ অক্ষ’ এই যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও জানান, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য চড়া মূল্য দিতে হবে এবং এর প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

আল জাজিরা সূত্রে প্রকাশিত এই বক্তব্যে ইরান স্পষ্ট করেছে যে, লেবাননের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।