Web Analytics

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব প্রস্তুতি ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পর ইউনিটটি গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি ৩ শতাংশ সক্ষমতায় চলবে। ধীরে ধীরে উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা গেলে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা চলবে এবং পূর্ণ সক্ষমতায় যেতে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে।

পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, জাতীয় গ্রিড প্রস্তুত এবং সংযোগের সময় সংস্থাটির প্রতিনিধি উপস্থিত থাকবেন। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, নিরাপত্তা নিশ্চিত হলেই কেবল সংযোগের অনুমোদন দেওয়া হবে। দুই ইউনিটের এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এখন ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা; মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।