Web Analytics

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করতে স্পেন রাজি হয়েছে—হোয়াইট হাউসের এমন দাবি সরাসরি নাকচ করেছে স্পেন সরকার। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন সহযোগিতায় রাজি হয়।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ইরানে হামলার বিষয়ে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ক্যাডেনা এসইআর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জাতিসংঘ সনদের বাইরে কোনো সামরিক হামলায় দক্ষিণ স্পেনের যৌথ মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

স্পেন সরকারের এই অবস্থান হোয়াইট হাউসের দাবির সঙ্গে সরাসরি বিরোধ তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।